করোনা টেষ্ট ল্যাব স্থাপনের দাবিতে মুন্সিগঞ্জ সার্কেল এইট্টি ওয়ানস এর মানববন্ধন
148

মুন্সিগঞ্জ, ২৩ জুন, ২০২০, শেখ মোহাম্মদ রতন (আমার বিক্রমপুর)

করোনা শনাক্ত করণে পিসিআর ল্যাব স্থাপন ও ২৫০ শয্যার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবন চালুর দাবীতে মানববন্ধন ও ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছে মুন্সিগঞ্জ সার্কেল এইট্টি ওয়ানস নামে একটি সংগঠন।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন রচনা করা হয়।

এসময় মুন্সিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, মুন্সিগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষনা করে।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মুন্সিগঞ্জ শাখার সভাপতি শ. ম কামাল হোসেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, ক্রীড়া সংগঠক সাইদুর রহমান সাঈদ, মাসুদ রানা, অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট আরিফুর রহমান খোকন, সাংবাদিক শেখ মোহাম্মদ রতন, জুয়েল রানা, শফিকুল হাসান তুষার, ফয়সাল আহম্মেদ মনির, সালেহিন, জুয়েল, এপেক্স আরিফ, লিমন, সুদিপ দ্বিপ প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ