‘পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙ্গন রোধ করা সম্ভব হয়েছে’
124

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পদ্মার ভাঙ্গনে সেতু প্রকল্পের কাজে কোন সমস্যা হচ্ছে না। পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ এলাকায় ভাঙ্গন রোধ করা সম্ভব হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ এলাকায় পদ্মার ভাঙ্গন রোধ কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি পদ্মার ভাঙ্গন রোধ কার্যক্রম পরিদর্শনে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সম্প্রতি পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ এলাকায় পদ্মার যে ভাঙ্গন দেখা দিয়েছিল, তা রোধ করা সম্ভব হয়েছে। এ ভাঙ্গন নিয়ে চিন্তার কোন কারন নেই।

পরে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের পরামর্শ প্রত্ঠিানের কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে পদ্মা সেতু প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ