পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা
100

মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চারদিনের মাথায় চতুর্থবারের মত পদ্মা সেতুর পিলারে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে চলাচলকারী ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পদ্মা সেতুর ১০ নম্বর পিলার ক্যাপের সাথে যে ফেরিটি ধাক্কা খেয়েছে সেটির নাম ‘কাকলী’। এতে ফেরির একপাশে ফাটল ধরে।

এদিকে ফেরির চালক বাদল হোসেন বলছেন, এই ফেরিটিতে কারিগরি সমস্যা ছিলো। এ নিয়ে তিনি চিঠি দিয়ে ফেরি চলাচল কতৃপক্ষ বিএআইডব্লিউটিসিকে জানিয়েছিলেন। তবে তারা ফেরি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি।

তবে, ফেরির চালক বলছেন- ধাক্কার ঘটনাটি ঘটেছে নদীতে তীব্র স্রোত থাকার কারনে। প্রতিবছর এসময় পদ্মা নদীতে তীব্র স্রোত থাকে। তবে গত কয়েক বছর এরকম ঘটনা না ঘটলেও এবছর ধারবাহিকভাবে এরকম ঘটনা ঘটেই চলেছে। এর পেছনে নদীর গতিপথ পরিবর্তনের কোন কারন আছে কি না তা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করা উচিৎ।

এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ