১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:৫১
নদীর তলদেশে মিললো পদ্মা সেতুর নিচে গোসলে নামা ছাত্রের মরদেহ
খবরটি শেয়ার করুন:
203

​মুন্সিগঞ্জ, ২ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইমের (২২) মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪নং পিলারের ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। এসময় সেতুর ৪নং পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী। খবর পাওয়ার পর থেকে নদীতে টানা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। পরে আজ দুপুরে মরদেহটি পাওয়া যায়।

নিহত নাইমের বাড়ি নাটোর জেলায়। তার মরদেহ এমআইএসটি কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার কর্মকর্তা।