১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সন্ধ্যা ৭:০২
পদ্মা উত্তর থানার সামনে ব্রেক ফেল করে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ১৫
খবরটি শেয়ার করুন:
82

মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার সামনে টোল প্লাজার অদূরে ব্রেক ফেল করে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় দুমড়েমুচড়ে গেছে বাসসহ প্রাইভেটকার।

শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ইমাদ পরিবহনের বাসটি পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহনের বাস, গোসাইরহাট এক্সপ্রেস বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ইমাদ পরিবহন বাসটির। এসময় বাস ও প্রাইভেটকারের ১৫ জন যাত্রী আহত হন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা