৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:০৮
পদ্মায় লঞ্চ থেকে পড়ে শিশু নিখোঁজ
খবরটি শেয়ার করুন:
95

মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে ফারিহা আক্তার (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় শিমুলিয়া ঘাটের এক নম্বর ফেরিঘাটের কাছে এই ঘটনা ঘটে।

ফারিয়া গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া ইসলামপুর এলাকার ফারুক হোসেনের মেয়ে।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবীর জানান, ফারিহা স্বজনদের সঙ্গে সজল-৩ নামে যাত্রীবাহী লঞ্চে কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসছিল। এক নম্বর ফেরিঘাটের কাছে গেলে ফারিহা নদীতে ঝাপ দেয় বলে দাবি করে তার সঙ্গে থাকা খালা ও নানী।

তাৎক্ষণিক খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে খোঁজাখুঁজি করছে।