পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, কাঠাবাঁধ উচ্ছেদ
কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে লঞ্চ , ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচলে প্রতিবন্ধকতা এড়াতে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে ৩টি জোড়া বাঁধসহ বিপুল পরিমান কাঠাবাঁধ উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, কিছু অসাধু মৎস ব্যাবসায়ী পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ভাবে জোড়া বাঁধ , কাঠাবাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছিল । কোন কোন স্থানে বাঁধগুলো প্রায় লঞ্চ , ফেরি চলাচলের চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে । এর ফলে কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে অনেক সময় নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হয়েছিল।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ এর নেতৃত্বে পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত ।
অভিযানকালে ৩টি জোড়া বাঁধ , ২০টি কাঠাবাঁধ উচ্ছেদ করা হয় । এসময় শিবচর উপজেলা মৎস কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা , বিআডব্লিউটিএর কর্মকর্তা , শিবচর থানার এসআই সাইফুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ জামান, কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটের পদ্মায় অবৈধভাবে দেওয়া মাছ ধরার বাঁধের কারনে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হচ্ছিল । তাই এসকল বাঁধ উচ্ছেদ করা হয়েছে । ভবিৎষতে নদী জোড়া বাঁধ দেওয়া হলে অপরাধীদের জেল জরিমানার মাধ্যমে শাস্তি দেওয়া হবে ।


