পঞ্চসারে অভিযানে ১৫ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ
154

সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ বর্গমিটার কারেন্ট জাল ও কারেন্টজাল বানানোর সরঞ্জাম জব্দ করেছে সম্মিলিত টাস্কফোর্স।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রুবিয়া ফিশিং নেট নামে কারেন্টজাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে এ জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এসময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুর রহমান খোন্দকার। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান জানান, জব্দ করা কারেন্টজাল ও জাল তৈরির সরঞ্জাম মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ড. মো. শরিফ উদ্দিনের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরো জানান, আবারও কারেন্টজাল তৈরি করলে রুবিয়া ফিশিং নেট কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পু্লিশ ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে এই সম্মিলিত টাক্সফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ