২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:০২
নির্বাচন আচরণ বিধি প্রতিপালনে মুন্সিগঞ্জের ৬ উপজেলায় ১২ জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ
খবরটি শেয়ার করুন:
270

মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

১২ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ পর্যন্ত নির্বাচন আচরণ বিধি প্রতিপালনার্থে মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১২ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।

গতকাল শুক্রবার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ করা হয়।

নিয়োগকৃতদের মধ্যে প্রতিটি উপজেলায় ২ জন নির্বাহি ম্যাজিষ্ট্রট হিসাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অন্যান্য দায়িত্ব পালন করবেন।

কোন উপজেলায় কে দায়িত্বে থাকবেন-

সদর উপজেলা – সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

গজারিয়া উপজেলা- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিফ জামান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

টংগিবাড়ী উপজেলা- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসীফ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াছমিন সুমা।

সিরাজদিখান উপজেলা- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব।

শ্রীনগর উপজেলা- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানি সোহেল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ষণ।

লৌহজং উপজেলা- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর সাঈদা।