নিখোজের ১৫ দিন পর সিরাজদিখানের কিশোরী উদ্ধার
২০২

নিখোজের ১৫ দিন পর সিরাজদিখান থেকে শ্রাবনী আক্তার (১৪) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বাসাইল গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।

অপহরণের সাথে জাড়িত থাকার অভিযোগে কহিনুর বেগম (৩০) ও মানিক (৫০) শেখ নামে দুজনকে আটক করা হয়েছে।এ ঘটনায় শ্রাবনীর মা রোখসানা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেছেন।

সিরাজদিখান থানার ডিউটি অফিসার এসআই মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ