১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৪১
নারায়ণগঞ্জের ভবিষ্যৎ এসপির তালিকায় মুন্সিগঞ্জের জায়েদুল আলম!
খবরটি শেয়ার করুন:
106

মুন্সিগঞ্জ ৫ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদের বদলীর প্রজ্ঞাপন জারির পর থেকে নারায়ণগঞ্জের এসপি হচ্ছেন কে? এমন প্রশ্ন আলোচনা সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে।

ইতোমধ্যে হারুণ অর রশিদের পরিবর্তে নারায়ণগঞ্জে যেতে পারেন মুন্সিগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)- এমন গুঞ্জন রয়েছে পুলিশ প্রশাসনে।

মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) মুন্সিগঞ্জে ২০১৬ সালের ২৫ আগষ্ট যোগ দেন। তার সময়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় অভিযানগুলো হয়। মুন্সিগঞ্জের সর্বমহলের কাছে তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।

তার সহধর্মিনী জেসমিন কেকা পিপিএম পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন গত বছর।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য এখনো পাওয়া যায়নি।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা