৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:১৪
নানা আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্জয় তারুণ্যের এক বছর পূর্তি পালন
খবরটি শেয়ার করুন:
206

মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নানা আয়োজনে মুন্সিগঞ্জগঞ্জভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্জয় তারুণ্যের এক বছর পূর্তি পালিত হয়েছে।

আজ শনিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে নতুন কমিটি ঘোষণা, শপথ গ্রহণ, সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান, সুস্থ্য বিনোদন, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে পালিত হয় দিনটি। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ রুইয়াম। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো. মেহেদী হাছান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রধান শক্তি তারুণ্য, বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি থেকে শুরু করে উদ্ভাবনী সকল কর্মকাণ্ডে তরুণরাই সামনের অংশে থাকেন। তাই আমরা চাই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সচেতনতার পাশাপাশি আমাদের সমাজের প্রতি, দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।

শেষে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করেন নারী নেত্রী হামিদা খাতুন।

এতে সভাপতি হিসাবে ঘোষণা করা হয়- মো. মেহেদী হাছান, সিনিয়র সহ সভাপতি ওয়াসিউর রহমান বৃন্ত, সহ সভাপতি ইব্রাহিম হোসেন রিয়ন, সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ রুইয়াম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৃজন শাহরিয়ার অর্নব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক হুমায়রা তানজুম অর্না, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আবির, দপ্তর সম্পাদক সাবিহা আক্তার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, কোষাধ্যক্ষ ফয়সাল হোসেন মুন্না, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মো. হাসানুর রহমান, অনুসন্ধান ও জরিপ সম্পাদক অনিক মাহমুদ, কার্যনির্বাহী সদস্য- ফয়সাল হোসেন সজিব, পিয়াস আহমেদ, এন এস তন্ময়, নাজমিন আফ্রিদি প্রমুখ।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, জেলা মহিলা পরিষদের সহ সভাপতি হামিদা খাতুন প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা