নতুন কুঁড়ি স্পোর্টসে মুন্সিগঞ্জের সেরা ফলাফল করা কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন ডিসি
27

মুন্সিগঞ্জ, ৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী মুন্সিগঞ্জের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠক, কোচ এবং খেলোয়াড়রা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ঢাকা অঞ্চলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধনা পাওয়া খেলোয়াড়রা হলেন— অ্যাথলেটিক্সের ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জনকারী আবু সুফিয়ান তালহা, উশু প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী রাজশ্রী বণিক, সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী অর্পিতা বিশ্বাস, সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী তনিমা আক্তার এবং কারাতে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ফাইজা মরিয়ম পড়শি।

এ সময় জেলা প্রশাসক বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জাতীয় পর্যায়ে মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ