নজরুল সংগীতে মুন্সিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম পৃথুলা দাস
৯৭

মুন্সিগঞ্জ, ৯ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন পর্যায়ে (১ম ও ২য় শ্রেণীর) সংগীতের ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে পৃথুলা দাস। সে সেরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখে পৃথুলা।

নজরুল সংগীতের প্রতি আগ্রহ, চর্চা ও অনুশীলনের মাধ্যমে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে।

পৃথুলার এ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই অর্জনের পেছনে যারা উৎসাহ, সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার।

পৃথুলার সংগীতের শিক্ষক আলমগীর হোসেনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা পৃথুলার সংগীতচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পৃথুলা দাস কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিক বিশ্বাসের ভাগনি।

পৃথুলার এই অর্জনে তাকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন পরিবারের সদস্যরা। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রেখে সংগীতের পথে আরও এগিয়ে যাবে পৃথুলা—এমন প্রত্যাশা তাঁদের।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ