১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৫০
দ্রুতগতির এক্সপ্রেসওয়েতে হঠাৎ উঠে গেল ঘোড়া, পরে উদ্ধার করলো ফায়ার সার্ভিস
খবরটি শেয়ার করুন:
191

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশের সবচেয়ে দ্রুতগতির ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হঠাৎ উঠে গিয়েছিলে একটি ঘোড়া। পরে এক ঘন্টার চেষ্টায় সেটি উদ্ধার করে সরিয়ে দেয় ফায়ার সার্ভিস।

শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, হঠাৎ করে একটি ঘোড়া এক্সপ্রেসওয়েতে উঠে আসে এবং এলোমেলোভাবে দৌড়াদৌড়ি শুরু করে। ঘোড়াটি খুবই উত্তেজিত ছিল। পরে সেটিকে সড়ক থেকে সড়াতে আমাদের প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে।

এসময় চলাচলরত গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘোড়াটি এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে অন্যত্র পাঠিয়ে দেয়।