দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মুন্সিগঞ্জের সিফাত
38

মুন্সিগঞ্জ, ১২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন মুন্সিগঞ্জের কৃতী কারাতে খেলোয়াড় সিফাত হোসেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রস্তুতির সহায়তা হিসেবে তাকে ২৫ হাজার টাকার উৎসাহমূলক অনুদান দিয়েছে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী সিফাত হোসেনের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন।

চেক প্রদানকালে জেলা প্রশাসক সিফাত হোসেনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন।

তিনি বলেন, জেলার প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশ, আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা ক্রীড়া সংস্থার এ উদ্যোগে সিফাত হোসেন আন্তর্জাতিক আসরে দেশের পাশাপাশি মুন্সিগঞ্জের সুনাম আরও উজ্জ্বল করবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ এবং ২য় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

আসরটি ১৫ জুলাই থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত স্পোর্টডাটা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত রয়েছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কারাতে দলগুলো অংশগ্রহণ করছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ