২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৪
দল মনোনয়নের বিষয়ে আমাকে আগমনী বার্তা দিয়েছে- কামরুজ্জামান রতন
খবরটি শেয়ার করুন:
449

মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৫, আজিজুল হক পার্থ, গজারিয়া (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নারীদের নিয়ে গাছতলায় উঠান বৈঠক করেছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

এসময় তিনি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, ‘একজন শ্রমিক সাড়া মাস পরিশ্রমের পর মজুরীর আশায় বসে থাকে, তেমনি আমিও দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিশ্রম করেছি তার প্রেক্ষিতেই দল আমাকে মনোনয়নের বিষয়ে আগমনী বার্তা দিয়েছে, আপনার ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

আজ শনিবার সকাল ১১টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরপুর গুচ্ছ গ্রাম সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক হয়। সেখানে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, জেলা কৃষক দলের আহবায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো.জামাল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা ফিরোজ আলম, আব্দুল মান্নান মিয়াজী, এবাদুল্লাহ হক, আক্তারুজ্জামান শিকদার, যুবদল নেতা আবু জাফর ভুট্টো, তারেক সরকার, শাহপরান, শাহাদাত হোসেন পান্নু, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.মিজানুর রহমান মিজান প্রমুখ।