দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপে মুন্সিগঞ্জের দুই সন্তানের সাফল্য, স্বর্ণ-রৌপ্য-ব্রোঞ্জ জয়
31

মুন্সিগঞ্জ, ২৮ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন মুন্সিগঞ্জের দুই প্রতিভাবান কারাতেকা। তাদের এই অর্জনে গর্বিত পুরো মুন্সিগঞ্জবাসী।

চ্যাম্পিয়নশিপে জুনিয়র -৭৬ কেজি কুমিতে ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক জিতেছেন মুন্সিগঞ্জের সেফাত হোসাইন।

এছাড়া একই প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের আরেক প্রতিভাবান কারাতেকা মো. জুনায়েত জুনিয়র টিম কারাতে ইভেন্টে রৌপ্যপদক এবং জুনিয়র -৬৮ কেজি ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেছেন।

দুই কারাতেকার এই সাফল্য মুন্সিগঞ্জ জেলার কারাতে অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের কৃতিত্বে জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, সেফাত হোসাইন ও মো. জুনায়েত ভবিষ্যতেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মুন্সিগঞ্জ ও বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন।

তাদের এই অনন্য অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ