তুমুল বৃষ্টির মধ্যেও কাজ করছিলেন শাহ সিমেন্টের শ্রমিক, বজ্রপাতে গেল প্রাণ
1

মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে তুমুল বৃষ্টিতে ধলেশ্বরী নদীতে শাহ সিমেন্টের জাহাজে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেছে এক শ্রমিকের।

সোমবার দুপুর আড়াইটার দিকে পশ্চিম মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত হাসান খান (৩৫) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ কলাগাছিয়া এলাকার মালেক খানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তীব্র ঝড়ো বাতাস, মুশলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় শাহ সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা ফ্যাক্টরির পাশে নদীতে নোঙর করা জাহাজ থেকে মালামাল খালাসের কাজ করছিলো। আকস্মিক বজ্রপাতে হাসান গুরুতর আহত হয়।

এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ