৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫১
ঢাকা টাইমস সম্পাদককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:
112

মুন্সিগঞ্জ ২১ ডিসেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

চাঁদার দাবিতে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ঢাকা টাইমস, অনলাইন পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর.কম ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা ৩টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে মুন্সিগঞ্জ সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ।

মানববন্ধনকারীরা ঢাকা টাইমস সম্পাদকের প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের অতিদ্রুত গ্রেফতারের দাবী জানান।

একই সাথে দেশব্যাপি বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবী জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি ও গাজী টিভির জেলা প্রতিনিধি শহীদ-ই-হাসান তুহিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ ফয়সাল হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শুভ ঘোষ, বাংলানিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি হোসেনে হাসানুল কবির, নতুন সময় টিভির মোঃ জাফর মিয়া, মোহনা টিভির মোঃ সুজন পাইক।

আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের কাগজের জাহাঙ্গীর আলম, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবর, লাখোকন্ঠ পত্রিকার শ্রীকান্ত দাস, আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, সৃষ্টি টিভির লিটন মাহমুদ, ফটো সাংবাদিক আমির জান, মোঃ নাহিদ, মোঃ নাছির উদ্দিন, মোঃ জসেদ, শহিদুল ইসলাম বাচ্চু, স্থানীয় রাসেল, নিলয় প্রমুখ।

কর্মসূচির সঞ্চালনা করেন ঢাকা টাইমসের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা