টঙ্গীবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
শেখ রাসেল, টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জে ৩২জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার টঙ্গীবাড়ি উপজেলার ১৭টি এবং সদর উপজেলার বজ্রযোগিনীসহ মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থাদের মধ্যে বিশেষ এই বৃত্তি প্রদান করা হয়। পৃথক পরীক্ষা গ্রহনের মধ্য দিয়ে টঙ্গীবাড়ি জনকল্যাণ সংঘের উদ্যেগে বৃত্তি প্রদান করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায় ,বর্তমানে স্পেন প্রবাসী পিয়ার হোসেন সৌরভ মোল্লার উদ্যোগে নয় বছর ধরে এই বৃত্তি প্রদান করা হচ্ছে।
ট্যালেন্টপুলে ১০ জনকে ২ হাজার করে এবং সাধারণ গ্রেডে ১৪ জনকে ১৫শ’ এবং এক হাজার করে কোটা বৃত্তি ৮টি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঠনটির সভাপতি সোহেল মোল্লা ,বৃত্তি কমিটির সভাপতি খগেন্দ্র চন্দ্র মন্ডল ,বাবু বিমল পাল, রতন বিশ্বাস, আলমগীর হোসেন তরুন মোল্লা, মামুন মোল্লা , সোলাইমান, শেখ রাসেল ফখরুদ্দীন, জলিল সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।


