টংগিবাড়ীতে দুঃস্থদের মাঝে লেপ বিতরণ
মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থদের মাঝে লেপ বিতরন করেছেন।
শুক্রবার সকালে উপজেলার যশংল বাজারে স্থানীয় যশংলং ইউনিয়নের শতাধিক দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে এসব লেপ বিতরণ করেন।
লেপ বিতরণীতে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডিএম বেলায়েত হোসেন শাহীন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান মুখলেস দেওয়ান, আ.লীগ নেতা শরিফ হালদার, যুবলীগ নেতা আলহাজ্ব রফিকসহ রয়েল, সাগর, হাসান প্রমুখ।
ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ জানান, বিগত ২০০১সাল থেকে উপজেলা ব্যাপি লেপ বিতরণ করে আসছি। এপর্যন্ত ২৫হাজার লেপ বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় এবছরও লেপ বিতরণ কর হলো, আজীবন এ কর্মসূচি চালিয়ে যেতে চাই।


