জেলা বিজ্ঞান মেলায় ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রজেক্টে শ্রেষ্ঠত্ব অর্জন কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের
14

মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোলাপাড়া উচ্চ বিদ্যালয়।

বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ ‘বর্জ্য ব্যবস্থাপনা’ নিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ‘ওয়েস্ট টু এনার্জি’ (বর্জ্য থেকে শক্তি উৎপাদন) প্রদর্শন করে বিদ্যালয়টি জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

গত ৯ এপ্রিল শ্রীনগর উপজেল নির্বাহী অফিসার হাছিবুর রহমানের নিকট থেকে ৩য় পুরুস্কার গ্রহণ করেন।

এই বিশাল সাফল্যের নেপথ্য কারিগর হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব এবং সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বিজয়ী শিক্ষার্থীরা হলো— দশম শ্রেণির ফারিহা খান, বেলায়াত হোসেন আদর, জান্নাতুল ফেরদৌস মৌ, উম্মে জারা, হামিম হাওলাদার, সাবিহা আক্তার, রুকাইয়া নুর জাহান সাদিদা ।

শিক্ষার্থীরা জানিয়েছে, প্রধান শিক্ষক মো. আহসান হাবিবের সার্বক্ষণিক তদারকি, উৎসাহ এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ছাড়া এই জয় সম্ভব ছিল না। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও গবেষণামূলক পরামর্শই তাদের প্রজেক্টটিকে নিখুঁতভাবে উপস্থাপনে সহায়তা করেছে। বর্জ্যকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায়, সেই চিন্তাটি শিক্ষকদের মাধ্যমেই তাদের মধ্যে সঞ্চারিত হয়েছিল।

বিজয়ী শিক্ষার্থীরা তাদের প্রকল্পে দেখিয়েছে, কীভাবে দৈনন্দিন জীবনের পরিত্যক্ত ময়লা-আবর্জনা ও বর্জ্য পদার্থকে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহারযোগ্য বিদ্যুৎ শক্তিতে কালো ধুয়া থেকে কার্বন মুক্ত করে বিশুদ্ধ ধুয়ায় রূপান্তর করা সম্ভব। তাদের এই উদ্ভাবন পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মেলায় উপস্থিত বিচারক ও বিশেষজ্ঞ মণ্ডলী।

সবশেষ গত ১৮ এপ্রিল মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে প্রথম স্থান অধিকারের জন্য পুরস্কার গ্রহণ করে তারা।

শিক্ষার্থীদের এই অনন্য সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। ‘ওয়েস্ট টু এনার্জি’র মতো প্রজেক্ট আজকের সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই জাতীয় পর্যায়ে বিজ্ঞানের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।”

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ