জাতীয় শোক দিবস; রামপালে মিলাদ ও দোয়া
মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ ই আগষ্ট) দুপুরে রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী এলাকায় সমাজসেবক পারভেজ বেপারী’র উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোশাররফ মোল্লা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিস্তিয়া বেপারী, জেলা ছাত্রলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী নাইম, হাজ্বী মো সালাউদ্দিন ভূইয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোখলেস শেখ, সিনিয়র সহ-সভাপতি দুলাল শেখ, সহ-সভাপতি রনি শেখ, মুন্সিগঞ্জ জেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সাজ্জাদ বেপারী, আওয়ামী লীগ নেতা শামীম বেপারী, গিয়াস দেওয়ান, বল্লালবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক জসীম দেওয়ান প্রমুখ।


