জমে উঠেছে মিরকাদিম আর এম সি মাঠের হাট
129

মুন্সিগঞ্জ, ২০ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

রাত পোহালেই কোরবানির ঈদ। শেষ মুহুর্তে জমে উঠেছে মুন্সিগঞ্জের মিরকাদিমের আর এম সি মাঠের কোরবানির হাট। পুরোদমে চলছে পশু বিক্রি। ক্রেতাদের সমাগমে জমে উঠেছে হাট।

এবছর ২১ লাখ টাকায় এই হাটের ইজারা নিয়েছেন স্থানীয় সমাজসেবক মাসুদ রানা পিন্টু।

হাট ঘুড়ে দেখা গেছে, ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের মিরকাদিম, রামপাল, পঞ্চসার সহ বিভিন্ন উপজেলা থেকে ভিড় করছেন ক্রেতারা।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় এবছর হাট বসেছে ৫ টি, বিক্রি হচ্ছে অনলাইনেও।

ধলেশ্বরী নদীর পাশে আর এম সি হাট থেকে নৌপথ ও সড়কপথে পশু আনা নেয়ার সুবিধা থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রং ও প্রজাতীর পশু নিয়ে হাটে এসেছেন পশু বিক্রেতারা।

নিজেদের পছন্দমত দামে গরু বিক্রি করতে পেওে খুশি পশু বিক্রেতারাও।

স্থানীয়দের সুবিধায় হাসলিতে ছাড় ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তষ্টি প্রকাশ করলেন ইজারাদার মাসুদ রানা পিন্টু।

চলমান করোনা পরিস্থিতিতে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানের কথা জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ