ছাত্রলীগ নেতা শাহনেওয়াজের গণধোলাইয়ের ছবি গণমাধ্যমের কাছে
মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে গণধোলাইয়ের স্বীকার মুন্সিগঞ্জের মহাকালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহনেওয়াজ এর কয়েকটি ছবি গণমাধ্যমের কাছে এসেছে।

সেখানে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা শাহনেওয়াজ কে ধোলাই দিচ্ছে।
গণধোলাইয়ের শীকার ছাত্রলীগ নেতার নাম শাহনেওয়াজ (২২), তার পিতার নাম তারা মিয়া। মহাকালী ইউনিয়নের সাতানিখীল এলাকায় তার বাড়ি।
২ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সদর উপজেলার সিপাহীপাড়ায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ৩টার দিকে শাহনেওয়াজ ও তার দুই সহযোগী চলন্ত গাড়ি থেকে নেমে পায়ে হেটে এসে চলন্ত ব্লু কালারের এফ জেড এস (ঢাকা মেট্রো-ল ৩২১২৯৪) নাম্বারের ডিজিটাল প্লেটযুক্ত গাড়িটির চালককে প্রথমে ভয়ভীতি প্রদর্শন ও পরে জোরজবরদস্তি করে চাবি অায়ত্তে নিতে চেষ্টা করে। এতে গাড়ির চালক চিৎকার দিলে অাশেপাশের লোকজন এসে জড়ো হয়ে শাহনেওয়াজ ও তার দুই সহযোগী কে অবরুদ্ধ করে ফেলে। ঘটনাক্রমে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ কে অাটকে বেধম প্রহার করে উত্তেজিত জনতা।
একপর্যায়ে মহাকালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বি এম শাহনেওয়াজ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।











