১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৪:১৩
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুন্সিগঞ্জে পূণর্মিলনী ও আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:
110

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য অর্জনে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের মিরকাদিমে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের নিয়ে পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মৃণাল কান্তি দাস এমপি।

মিরকাদিম পৌর শাখা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল ও বাংলাদেশ ছাত্রলীগের সদস্য আপন দাস সহ আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা সেচ্ছাসবক লীগের আহবায়ক আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যডভোকেট গোলাম মাওলা তপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, মিরকাদিম পৌরসভার কাউন্সিলর আবু তাহের, আব্দুল মজিদ, বাদশা মিয়া, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাজ্বী মোঃ জাকির হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি বাদশা মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহসিন রেজা, আই এইচ শান্তনুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু প্রমুখ।