২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:২৬
চ্যাম্পিয়ন হলেই ৫০ হাজার! জমকালো আয়োজনে ফিরছে সৈয়দপুর শীতকালীন ব্যাডমিন্টন
খবরটি শেয়ার করুন:
226

মুন্সিগঞ্জ, ১৭ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

গত বছরের জাঁকজমকপূর্ণ ও সফল আয়োজনের ধারাবাহিকতায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সৈয়দপুরের ক্রীড়াপ্রেমীদের প্রিয় আয়োজন ‘সৈয়দপুর শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট – সিজন টু’।

যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এবারের আসরটি আয়োজন করা হচ্ছে। পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সৈয়দপুর যুব সমাজ।

আয়োজক সূত্রে জানা গেছে, গত আসরে এলাকাবাসীর ব্যাপক সাড়া ও উৎসাহকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এবার আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলা হবে সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে। এবারের টুর্নামেন্টের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল— মাদক ছেড়ে খেলায় চল!”।

খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

তারা জানান, টুর্নামেন্টে এন্ট্রি ফি রাখা হয়েছে ২হাজার ৯০০ টাকা। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত দল নিবন্ধন করা যাবে। খেলা উদ্বোধন হবে ৩১ ডিসেম্বর।

চ্যাম্পিয়ন দল পুরস্কার পাবে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দল ২৫ হাজার টাকা। আয়োজনটির মিডিয়া পার্টনার আমার বিক্রমপুর।

বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এই নাম্বারে- এফ এইচ সামি- ০১৭৯৮৮৬৪০৩৯, আহম্মেদ আসিফ- ০১৭৮৬৫৯৭৫৮৬, এম এইচ হিমেল- ০১৯৩৭৮৯৩৫৮১।