চরাঞ্চলে ব্যবহৃত অবৈধ অস্ত্র, ককটেল উদ্ধারে বিশেষ অভিযান শুরু- এসপি
১৭৪

মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের চরাঞ্চলগুলোতে বিশেষ করে মোল্লাকান্দিতে ব্যবহৃত অবৈধ অস্ত্র, ককটেল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোন কিছু উদ্ধার করা যায়নি।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশের কনস্টেবল নিয়োগে প্রতারণা করার দায়ে ৬ লাখ টাকা সহ এক ব্যক্তিকে আটকের বিষয়ে এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, মোল্লাকান্দির ঘটনায় গতকাল থেকে ২৪ জন কে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মোমেন আরও বলেন, মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ীতে সুষ্ঠ নির্বাচন হবে। নির্বাচন পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলবে। তিনি এসময় প্রার্থীদের সংঘাতে না জড়িয়ে জনগণের কাছে যাওয়ার আহবান জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ