চরকেওয়ারে চালককে হত্যা করে অটো ছিনতাই, মুখোশধারী খুনিকে খুঁজছে পুলিশ
মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) চলতি বছরের ২৭ আগস্ট মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের অটোরিকশা চালক ফয়সাল ঢালীর (১৪) মরদেহ ডোবা থেকে উদ্ধার হয়। পরে এ ঘটনায় বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন নিহত ফয়সালের পিতা আহম্মদ ঢালি। সম্প্রতি, এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে, চেহারা ঢাকা থাকায় তার নাম-পরিচয় জানা সম্ভব হচ্ছে না। সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. সাদ্দাম জানান, ফয়সালকে মেরে লাশ খালে ফেলে ৩টি ব্যাটারি ও মিশুকটি নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। কেউ তাকে চিনতে পারলে থানায় (০১৩২০-০৯৩৩৭৪) যোগাযোগের অনুরোধ রইলো। তথ্যদাতার পরিচয় গোপন...
307
মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
চলতি বছরের ২৭ আগস্ট মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের অটোরিকশা চালক ফয়সাল ঢালীর (১৪) মরদেহ ডোবা থেকে উদ্ধার হয়।
পরে এ ঘটনায় বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন নিহত ফয়সালের পিতা আহম্মদ ঢালি।
সম্প্রতি, এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে, চেহারা ঢাকা থাকায় তার নাম-পরিচয় জানা সম্ভব হচ্ছে না।
সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. সাদ্দাম জানান, ফয়সালকে মেরে লাশ খালে ফেলে ৩টি ব্যাটারি ও মিশুকটি নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। কেউ তাকে চিনতে পারলে থানায় (০১৩২০-০৯৩৩৭৪) যোগাযোগের অনুরোধ রইলো। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।


