কোন বাপের বেটার বুকের পাটা কত বড় অামি দেখে নিবো-মৃণাল
‘অাওয়ামী লীগ দূর্বল সংগঠন নয়, অাওয়ামী লীগে যারা অস্রবাজ, বিএনপির দালাল, কারেন্ট জালের চাঁদাবাজ ঠুকিয়েছে তাদের খেসারত দিতে হবে। অার যারা অাওয়ামী লীগের দলীয় পদ-পদবী ব্যবহার করে দলের বিরুদ্ধে পূর্বে নির্বাচন করেছেন, সামনেও করার পরিকল্পনা করেছেন তাদের কোন বাপের বেটার বুকের পাটা কত বড় অামি সেটা দেখে নিবো-মুন্সিগঞ্জ ৩ অাসনের বর্তমান সংসদ সদস্য অ্যডভোকেট মৃণাল কান্তি দাস অাজ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় গণসংযোগে গিয়ে এসব কথা বলেছেন।
তিনি এসময় অারও বলেন, অাওয়ামী লীগ রক্তের উপর দাড়িয়ে প্রতিষ্ঠিত সংগঠন, রক্ত লাগলে সবার অাগে অামি দিবো। অামার কর্মীদের যারা নির্যাতন করেছে এবং এখনও করছে তাদের বিরুদ্ধে অামি ভবিষ্যৎয়েও কঠোর অবস্থানে থাকবো। কেউ যদি মনে করেন পার পেয়ে যাবেন তাহলে তাদের ধারনা ভূল।
অাওয়ামী লীগের দলীয় মনোনয়নের বিষয়ে তিনি এসময় বলেন, দল অামাকে মনোনয়ন দিবে, অামিই এই অাসনের নৌকার প্রার্থী। এটা এখন মীমাংসিত সত্য। যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা ছাইয়ের মত উরে যাবে। টিকতে পারবে না। নৌকার জয় নিয়ে ঘরে ফিরবো। বিনিময়ে যা করার প্রয়োজন হবে করবো।
এসময় তিনি পেট্রোলপাম্প এলাকা থেকে মুক্তারপুর পুরোতন ফেরিঘাট পর্যন্ত পায়ে হেটে গণসংযোগ করেন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে থেমে থেমে কথা বলেন।
এসময় অারও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহিদ হাসান, জেলা তরুণলীগের সভাপতি মিদূল দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অাপন দাস প্রমুখ।


