১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১২:০০
করোনা: মুন্সিগঞ্জে ‘হোম কোয়ারেন্টিন’-এ নতুন ৬জন সহ ৩৬৮ জন
খবরটি শেয়ার করুন:
86

মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলায় ২৪ ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছে ৬ জন। নতুন ৬ জন নিয়ে এ পর্যন্ত ৩৬৮ জন ‘হোম কোয়ারেন্টিন’-এ আছেন। তবে মুন্সিগঞ্জে এখন পর্যন্ত আক্রান্ত কেউ নেই।

তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

নতুন করে ‘হোম কোয়ারেন্টিন’-এ যুক্ত আছেন টংগীবাড়িতে ৩, সিরাজদিখানে ১ জন, শ্রীনগরে ২ জন। এছাড়া সদর, গজারিয়া ও লৌহজং উপজেলায় একজনও নতুন করে ‘হোম কোয়ারেন্টিন’-এ যুক্ত হননি।

এ পর্যন্ত ‘হোম কোয়ারেন্টিন’-এ থাকাদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৪৬ জন, গজারিয়াতে ২৭ জন, টংগিবাড়ীতে ৮৪ জন, সিরাজদিখানে ১৩০ জন, শ্রীনগরে ৩৯ জন ও লৌহজং উপজেলায় ৪২ জন সর্বমোট ৩৬৮ জন। এ পর্যন্ত সর্বমোট ৩০৯ জন ছাড়পত্র নিয়ে ‘হোম কোয়ারেন্টিন’ সমাপ্ত করেছেন।