করোনা: মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিসের বিশেষ অভিযান
২২১

মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

করোনা প্রার্দুভাব মোকাবেলায় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন স্থানে কিটনাশক ছিটানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এর সিনিয়ার স্টেশন অফিসার আবু ইউসুফ এর নেতৃত্বে সদরের বিভিন্ন স্থানে কিটনাশক স্প্রে করানো হয়।এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি লক্ষ করা গেছে।

বাজার করতে আসা পথচারিরা জানায়, মুন্সিগঞ্জ কাচা বাজারের সামনে দিয়ে হাটা যায়না। প্রচন্ড দূর্গন্ধের পাশাপাশি ভাইরাস আতঙ্কও ছিলো ব্যাপক। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা বাজারের বিভিন্ন স্থানে কিটনাশক স্প্রে করাতে আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি।  

করোনা ভাইরাস সংক্রমন রুখতে ফায়ার সার্ভিসের কর্যক্রম অব্যহত থাকার কথা জানিয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের টিম সদর উপজেলার বিভিন্ন স্থানে কিটনাশক ঔষধ স্প্রে করে যাচ্ছে । তা পরবর্তি নির্দেশনা না আসা পর্যন্ত অব্যহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ