করোনা: মুন্সিগঞ্জে নিজ অর্থায়নে কর্মহীনদের ত্রান সহায়তা
136

মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের পশ্চিম মাকহাটি গ্রামে কর্মহীনদের মাঝে ত্রান সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে পশ্চিম মাকহাটিতে তার নিজ বাড়ীতে ১০০ কর্মহীন পরিবারের মাঝে এই ত্রান সহায়তা প্রদান করা হয়।

ত্রান সহায়তার মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি, পেঁয়াজ এবং ডাল। বিউটি বেগম জেলা শ্রমিকলীগ শিল্পাঞ্চল শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা।

তার এই ত্রান সহায়তা পেয়ে কর্মহীন পরিবারগুলো উচ্ছাস প্রকাশ করেছে।

বিউটি বেগম জানান, প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব যতোদিন থাকতে ততোদিন তার এই ত্রান সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ