১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৫১
করোনা: মুন্সিগঞ্জে নতুন ‘পজেটিভ’ ১, সর্বমোট ১৯
খবরটি শেয়ার করুন:
96

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আরও একজনের করোনাভাইরাস ধরা পড়েছে; মুন্সিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পঞ্চম দিনে সারাদেশে করোনা সংক্রমিত এলাকার মধ্যে প্রথম দশে অবস্থান করছে মুন্সিগঞ্জ।

জেলায় এখন পর্যন্ত ১৯ জন করোনা ‘পজেটিভ’ রোগী পাওয়া গেছে।

আজ সকালে (১৫) এপ্রিল) পাওয়া তথ্যে, মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মৃত ব্যক্তির (৬০) শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করেছে আইইডিসিআর। গতকাল মুন্সিগঞ্জ থেকে ১৯ জনের নমুনা পাঠানো হলে ১৮ জনের ‘নেগেটিভ’ আসে এবং এর মধ্যে একজনের ‘পজেটিভ’ আসে যিনি আগেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটে ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানান।

আইইডিসিআর এর ওয়েবসাইট ও মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জনের অফিস থেকে দেয়া তথ্যে গড়মিলের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন জানান, ‘বিষয়টা নিয়ে আমিও উদ্বিগ্ন। দেশের বিভিন্ন গণমাধ্যমও সংবাদ প্রকাশ করেছে মুন্সিগঞ্জে করোনা পজেটিভ রোগী ২১ জন। কিন্তু আমাদের এখান থেকে নমুনা পাঠানো থেকে শুরু করে প্রাপ্ত রেজাল্ট পর্যন্ত সবকিছু মিলিয়ে ‘পজেটিভ’ রোগী ১৯ জন।

সিভিল সার্জন বলেন, ‘এরপরেও আমি বিষয়টি নিয়ে আইইডিসিআর এর কোঅর্ডিনেটর ডা. দেবাশীষ এর সাথে কথা বলেছি। তিনি বিষয়টি খতিয়ে দেখে বিকেলের মধ্যে এর যথাযথ কারন জানাবেন।’

তিনি বলেন, ‘পাশের অন্য কোন জেলার কেউ মুন্সিগঞ্জের ঠিকানায়ও আইইডিসিআর এর সাথে যোগাযোগ করতে পারে। তারা সেটাও কাউন্ট করতে পারে।’

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ইং

উপজেলা আক্রান্ত মৃত্যু সুস্থ
মুন্সিগঞ্জ সদর
গজারিয়া
টংগিবাড়ী
লৌহজং
সিরাজদিখান
শ্রীনগর
সর্বমোট- ১৯ সর্বমোট- ২ সর্বমোট- ০

সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস টেষ্টের জন্য ১৬৫ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৭ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৯জন করোনাভাইরাসে সংক্রমিত বলে জানা গেছে।  ১৯ জনের মধ্যে ২ জনের করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে তারা মারা যাওয়ার পর।

উল্লেখ্য, গত শনিবার (১১ এপ্রিল) প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

এরপরের দিন রোববার (১২ এপ্রিল দুইজনের সংক্রমণের খবর জানা যায়। তৃতীয় দিন সোমবার (১৩ এপ্রিল) আরও দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। চতুর্থ দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ৪জন করোনা ‘পজেটিভ’ রোগীর খবর জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর)।

এদিকে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ায় করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুরো জেলাকে ‘অবরুদ্ধ’ ঘোষণা করে রেখেছে জেলা প্রশাসন।