১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৫৫
করোনা: মুন্সিগঞ্জে নতুন ৩৩ জনসহ ৪২৮ জন ‘হোম কোয়ারেন্টিন’-এ
খবরটি শেয়ার করুন:
112

মুন্সিগঞ্জ, ২৬ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ছয় উপজেলায় নতুন করে ২৪ ঘণ্টায় ৩৩ জনসহ মোট ৪২৮ জন হোম কোয়ারেনটাইনে আছেন। এখন পর্যন্ত ২০১ জন ‘হোম কোয়ারেন্টিন’ সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলার ছয়টি উপেজলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনসহ মোট ৪২৮ জন ‘হোম কোয়ারেন্টিন’-এ রয়েছেন।

সিভিল সার্জন জানান, প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে যারা ‘হোম কোয়ারেন্টিন’-এ আছে তাদের খোঁজ-খবর নিচ্ছে। কেউ আদেশ অমান্য করলে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা