করোনা: মুন্সিগঞ্জে ঢাকা থেকে এসে বাইরে বের হওয়ায় পুরো বাড়ি ‘অবরুদ্ধ’
৮০৭

মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুকুটিয়া গ্রামে মোবারক দেওয়ান নামে এক ব্যক্তির বাড়ি ‘অবরুদ্ধ’ করে দিয়েছে প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছ শিকদার বাড়িটি ‘অবরুদ্ধ’ করার নির্দেশ দেন।

এসময় কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবুসহ শ্রীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, আজ ভোরে (রোববার) ঢাকার মিরপুর থেকে ওই বাড়ির মৃত আব্দুল আজিজের পুত্র মোবারক দেওয়ান পরিবার পরিজন নিয়ে হঠাৎ মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে আসেন। তিনি মিরপুরে সপরিবারে বসবাস করতেন।

মিরপুরের করোনা পরিস্থিতি ভালো নয়। ঢাকা ‘অবরুদ্ধ’ অবস্থায় মোবারক দেওয়ান নিষেধাজ্ঞা অমান্য করে হঠাৎ গ্রামের বাড়িতে চলে আসায় এলাকায় সন্দেহ ও আতঙ্কের সৃষ্টি হয়।

পরে সকালের দিকে মোবারক বাড়ির বাইরে বের হতে চাইলে স্থানীয়রা বাঁধা প্রদান করেন। বিষয়টি মোবরাক দেওয়ান পাত্তা না দিলে পরে ইউপি চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে বাড়িটি ‘অবরুদ্ধ’ ঘোষণা করেন।

ইউপি সচিব মো. ইদ্রিস আলী জানান, ওই পরিবারের সকল সদস্যকে বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করার জন্য বলা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ