করোনা: মুন্সিগঞ্জের লৌহজংয়ে রাতের আধারে খাবার সামগ্রী পৌছে দিলেন যুবলীগ নেতা
মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
করোনা প্রার্দূভাব মোকাবেলা বেলায় হতদরিদ্রদের কাজ যখন বন্ধ ঠিক তখন নিজ উদ্যোগে ও অর্থায়নে তাদের ঘরে ঘরে খাবার পৌছে দিলেন লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক মর্তুজা খান।
তিনি সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হতদরিদ্র ৩ শতাধিক পরিবারের মাঝে পৌছে দেন ১০ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি করে লবন। তার লক্ষ কেউ যাতে না খেয়ে দিন যাপন করতে না পারে। তাই তিনি হতদরিদ্রদের খুজে খুজে রাতের আধারে পৌছে দিচ্ছেন এসব খাদ্য সামগ্রী। এর আগেও তিনি প্রায় ১০০০ মানুষের মাঝে মাস্ক ও সচেতনতা লিফলেট বিতরণ করেন।
খাদ্য সামগ্রী গ্রহনকারী এক ব্যক্তি জানান, করোনা ভাইরাসের কারনে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় খাবার পেয়ে অনেক উপকার হলো।
এ ব্যাপারে মর্তুজা খান বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রচার প্রচারণার পাশাপাশি করোনা সংক্রমন মোকাবেলায় মাস্ক, সাবানের পাশাপাশি হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী পৌছে দেয়ার চেষ্টা করছি। আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব সহযোগীতা চালিয়ে যাবো।


