করোনা: নিজ উদ্যোগে হাসাইলে জীবানু নাশক স্প্রে করছেন ফয়সাল হাওলাদার
মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সকাল থেকে হাসাইলের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে ও সচেতনতা মূলক বক্তব্য দিচ্ছেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার।
জানা গেছে, বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।
সোমবার (১৩ই এপ্রিল) তার নিজ উদ্যােগে সকাল থেকে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জীবানু নাশক ঢোপে করে সেচ্ছাসেবক কর্মীরা নিজ নিজ ঘাঁড়ে নিয়ে হাসাইলের বিভিন্ন স্থানে স্প্রে করে ছুটে চলেছে সাথে হাসাইল বানারী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারও জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রভাব আমাদের টংগিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এখন আমাদের উচিৎ ঘরেই অবস্থান করা।





