করোনা: টংগিবাড়ীর হাসাইলে বাবু হাওলাদারের নিজ উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে খাদ্য বিতরণ
123

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসের কারনে যখন নিম্ন আয়ের মানুষগুলো ঘরবন্দী জীবন-যাপন করে সংকটের মুখে দাড়িয়ে ঠিক তখনি এলাকাবাসীর পাশে দাড়িয়েছেন হাসাইল বানারী ইউনিয়নের যুবক বাবু হাওলাদার।

মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি তার নিজ অর্থায়নে হাসাইল বানারী ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনেকেই আছেন লোক-লজ্জার কারনে বিভিন্ন সহায়তা থেকে বঞ্চিত হয়ে আছেন। ঐ সমস্ত ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে তিনি ১০ কেজি চাল ও এক কেজি ডাল বিতরণ করেন।

পরবর্তীতে চার সন্তান নিয়ে কষ্টে জীবনযাপন করা রুবিনাকেও তিনি সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, দেশের এমন দুঃসময়ে আমাদের সবারই উচিৎ কর্মহীন মানুষদের পাশে দাড়িয়ে যে যতটুকু সম্ভব সহায়তা করা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ