করোনা: টংগিবাড়ীতে মাছের আড়তে উপচেপড়া ভিড়, ঝুঁকিতে এলাকাবাসী
126

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)

সারা দেশ যখন করোনা পরিস্থিতির কারনে একরকম অবরুদ্ধ ঠিক তখনি মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাছের আড়তে উপচেপড়া ভিড়ের কারনে করোনা ঝুকিতে রয়েছে এলাকাবাসী।

করোনা সংক্রমণ ঠেকাতে মানুষে-মানুষে শারীরিক দূরত্ব (তিন ফুট) বজায় রাখার নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু টংগিবাড়ীর হাসাইল ও দিঘীরপাড় মৎস্য আড়তে কেউই এ নির্দেশনা মানছেন না।

প্রতিদিন ভোর সকাল থেকে শুরু হয় এ মাছের আড়ৎ। যেখানে ঢাকা, মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ সহ বিভিন্ন জেলার পাইকারা আসেন মাছ কেনা-বেচা করতে।

তাই এখান থেকে করোনা ছড়ানোর আশঙ্কা করছেন সচেতন মহল। মানুষে-মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বেড় না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সকল স্থানে মাইকিং করেও সচেতন হচ্ছে না সাধারণ জনগণ।

প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা যখন হাটবাজারে আসেন তখন বাজার কিছু সময়ের জন্য ফাঁকা হলেও পরবর্তীতে আবার জনসমাগমে ভরে যায়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য সার্বক্ষণিক নিরলস পরিশ্রম করে চলেছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

জরুরী এ মুহূর্তে এই মৎস্য আড়ৎ গুলো বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে টংগিবাড়ী উপজেলা ইউএনও হাসিনা আক্তার জানান, আমরা ইতিমধ্যেই তিনটি বাজার খোলা মাঠে সরিয়ে নিয়েছি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেছি। হাসাইল ও দিঘীরপাড় মৎস্য আড়ত ও খোলা মাঠে সরিয়ে নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ