করোনায় আক্রান্ত সাংসদ মৃণাল কান্তি দাসের জন্য স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
মুন্সিগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মুুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মুুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবুর নেতৃত্বে দোয়া মাহফিলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, মুুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সজল আহমেদ মিতালী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, মুুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হাসান অংশ নেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপি, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবুবকর সিদ্দিক মিথুন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহসিন রেজা, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জিয়াসমিন আক্তার, যুগ্ম আহবায়ক রিমা আক্তার, গজারিয়া উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।









