করোনার বিধিনিষেধ না মানায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ১০ মামলা, জরিমানা
মুন্সিগঞ্জ, ২ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর) দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ না মানায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ১০ টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণব কুমার ঘোষ সহ ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় তাদের সাথে সেনাবাহিনী, র্যাব, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের টহল টিমের সদস্যরা অংশ নেয়। ইউএনও জানান, পুলিশের চেকপোস্টসহ বিভিন্ন ইউনিয়নে ১২টি অস্থায়ী চেকপোস্টে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, গ্রাম পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
85
মুন্সিগঞ্জ, ২ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ না মানায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ১০ টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণব কুমার ঘোষ সহ ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এসময় তাদের সাথে সেনাবাহিনী, র্যাব, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের টহল টিমের সদস্যরা অংশ নেয়।
ইউএনও জানান, পুলিশের চেকপোস্টসহ বিভিন্ন ইউনিয়নে ১২টি অস্থায়ী চেকপোস্টে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, গ্রাম পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।


