করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসম্পৃক্ততা অত্যাবশ্যক- ডিসি
136

মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, সমন্বিত সম্মিলিত প্রয়াস ছাড়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা সম্ভব হবে না।

প্রশাসন, পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য সরকরি বেসরকারি সংস্থা উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করলেও এ ক্ষেত্রে জনসম্পৃক্ততা অত্যাবশ্যক।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিহতের ক্ষেত্রে মৌলিক বিষয়গুলো সাধারণ মানুষের মাঝে বাস্তবিক অর্থে ছড়িয়ে দিতে হবে।

তিনি গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ তো বটেই অন্যান্য সংস্থার ত্রাণ সামগ্রী প্রদানের বিষয়ে সুসমন্বয় অত্যন্ত জরুরী। কেননা সমন্বয় থাকলে প্রশাসনিক কর্মকর্তার যেমনি উপস্থিতি নিশ্চিত করা যায় তেমনি সম্মিলিতভাবে ত্রাণ সামগ্রী বিতরনও সুষ্ঠভাবে পরিচালনা সম্ভব হয়।  

জেলা প্রশাসক জানান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৫৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়।

সভায় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, সদর উপজেলার চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ