৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:৩৯
এবার শিক্ষা মন্ত্রণালয় বিএনপিকে দিয়ে দেয়ার দাবি অাব্দুল হাইয়ের
খবরটি শেয়ার করুন:
65

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অাব্দুল হাই সরকারের কাছে শিক্ষা মন্ত্রণালয় বিএনপির হাতে তুলে দেয়ার দাবি তুলেছেন।

শনিবার সদর উপজেলার মুক্তারপুরে দন্ডিত খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে কেন্দ্রের ঘোষিত অনশন কর্মসূচি পালনকালে তিনি এ কথা বলেন।

২০১৪ সালের মার্চে সদর উপজেলা নির্বাচনে অাওয়ামী লীগের প্রার্থী অানিসউজ্জামান অানিসের কাছে হেরে দলীয় নেতাকর্মীদের নিয়ে অশ্লীল ভাষায় মোনাজাত করেন অাব্দুল হাই। অাব্দুল হাইয়ের সেই বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়া সহ টিভি চ্যানেলে ভাইরাল হয়ে যায়।

প্রশ্ন উঠে অাব্দুল হাইয়ের ধর্ম অবমাননা নিয়েও।

অাব্দুল হাই এসময় দাবি করেন ‘ভূয়া কাগজপত্র দেখিয়ে খালেদা জিয়ার সাজা দেয়া হয়েছে’

আবদুল হাই বলেন, ‘আজ দেশে বাসভর্তি প্রশ্নপত্র ফাঁস হয়। একইভাবে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষাসহ সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বিএনপির সময় শিক্ষামন্ত্রী ছিলো এহসানুল হক মিলন। সে সময় কেউ নকল করতে পারেনি, প্রশ্নপত্র ফাঁসতো দূরের কথা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সে মেরুদণ্ডের প্রশ্ন যদি বাসভর্তি থাকে, তাহলে আজকের জাতি কোথায় এবং আগামীর দিনের ভবিষ্যত কোথায় যাবে।’

কেন্দ্রের এই কর্মসূচি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোষনা করা হলেও মুন্সিগঞ্জে সাংবাদিকদের ফোনে দাওয়াত দিয়ে ছবি তুলিয়ে ২ঘন্টায়ই কর্মসূচি শেষ করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক অনীহা থেকেই মুন্সিগঞ্জে বিএনপি দূর্বল অবস্থানে পৌছেছে।