ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত
মুন্সিগঞ্জ, ১৪ মার্চ ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর) ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আজ শনিবার ড্রোন হামলা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এএফপিকে একজন কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’ নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। বেশ কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
104
মুন্সিগঞ্জ, ১৪ মার্চ ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আজ শনিবার ড্রোন হামলা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপিকে একজন কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’
নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে।
বেশ কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


