ইউপি নির্বাচন; মুন্সিগঞ্জে ভোটকেন্দ্র দখলের হুমকি
মঈনউদ্দিন সুমনঃ আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দিন মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র দখল করা হবে। এই রকম হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. সোহরাব সরদার। প্রতিপক্ষ প্রার্থীরা এলাকায় হুমকি-ধমকি দিচ্ছেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন তিনি। এ ঘটনায় আজ মঙ্গলবার সদস্য প্রার্থী সোহরাব সরদার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আধারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুমারঢালী কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রতিপক্ষ প্রার্থীরা দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা মোবাইলে ভোটারদের নির্বাচনের দিন ভোটকেন্দ্রে...
66
মঈনউদ্দিন সুমনঃ
আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দিন মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র দখল করা হবে।
এই রকম হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. সোহরাব সরদার। প্রতিপক্ষ প্রার্থীরা এলাকায় হুমকি-ধমকি দিচ্ছেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় আজ মঙ্গলবার সদস্য প্রার্থী সোহরাব সরদার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আধারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুমারঢালী কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রতিপক্ষ প্রার্থীরা দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা মোবাইলে ভোটারদের নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকিও দিচ্ছে।


