১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:০৭
কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী রকিবুল হালদার
খবরটি শেয়ার করুন:
68

মুন্সিগঞ্জ, ২২ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আসন্ন কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী রকিবুল হালদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রকিবুল হালদার তিন বারের সাবেক চেয়ারম্যান মরহুম তোফাজ্জল হোসেন হাওলাদার এর ভাতিজা।

রকিবুল হালদার টংগিবাড়ী উপজেলার নসংকর এলাকার আদাবাড়ী গ্রামের মো: বাদশা হালদার এর পুত্র।

তিনি মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও কামারখাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী রকিবুল হালদার বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হবো বলে আশা রাখি।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা