আজ বিকালে হরগঙ্গা কলেজে ওয়ার্ল্ড কাপ ফটোফেস্ট, আসতে পারবেন যে কেউ
43

মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ সোমবার (২২ জুন) হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড কাপ ফটোফেস্ট’।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ফটোফেস্ট অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, সকল বয়সী ছেলে-মেয়ের জন্য এই আয়োজন সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যারা এই ফটোফেস্টে অংশ নিতে ইচ্ছুক, তাদের আজ দুপুর ৩টার মধ্যে ০১৭১৬৭৭৯৮৪৮ নম্বরে WhatsApp-এ নাম ও মোবাইল নম্বর লিখে এসএমএস করতে হবে।

অংশগ্রহণকারীদের নিজেদের প্রিয় দলের জার্সি পরে আসার জন্য অনুরোধ করা হয়েছে। সেখানে আগতদের ছবি তুলবেন প্রফেশনাল ফটোগ্রাফাররা। তবে যাদের কাছে প্রিয় দলের জার্সি নেই, তাদের জন্যও থাকছে বিশেষ সুযোগ। জার্সি না থাকলেও কোনো সমস্যা নেই; তারা আয়োজকদের নির্ধারিত বিশেষ ফটো বুথে এসে ছবি তুলতে পারবেন এবং সেই ছবিগুলোও মূল ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত করা হবে।

পরবর্তীতে ছবিগুলো পর্যায়ক্রমে ‘আমার বিক্রমপুর’ ফেসবুক পেজ থেকে পোস্ট করা হবে। ছবি পোস্টের পর প্রতিযোগীদের সর্বোচ্চ ২ থেকে ৩ দিন সময় দেওয়া হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে যেসব ছবিতে সর্বোচ্চ কমেন্ট পড়বে, এরকম সেরা ৫ জনকে দেওয়া হবে তাদের পছন্দমত দলের ১টি করে জার্সি ও ১টি স্পেশাল সানগ্লাস।

‘আমার বিক্রমপুর’, ‘Khadija Grace’ এবং ‘Capture Memories Photography’-এর যৌথ উদ্যোগে ক্রীড়াপ্রেমীদের জন্য এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ