সিরাজদিখানে ইলিয়াছ হত্যা মামলার মূল আসামি বিপ্লবসহ গ্রেপ্তার ২
29

মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ইলিয়াছ মোল্লা (৫০) হত্যা মামলায় মূল আসামি বিপ্লবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ইলিয়াছ মোল্লাকে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ এজাহারনামীয় অন্যতম আসামি রওশন আরা মেম্বার (৫৫), স্বামী-ছিদ্দিক মোল্লা, সাং-কোলা, সিরাজদিখান, মুন্সিগঞ্জকে গ্রেপ্তার করে। এরপর ওই মামলার ১ নম্বর আসামি রওশন আরা মেম্বারের ছেলে বিপ্লব (৩৫)-কে গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় পুলিশ।

অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার একটি গোপন আস্তানা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ